আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবারই রাজ্যের শাসক দলে নাম লেখাচ্ছেন স্বপ্না।
আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন অ্যাথলিট স্বপ্না বর্মন। শুক্রবারই রাজ্যের শাসক দলে নাম লেখাচ্ছেন স্বপ্না।
চলতি বছরের জানুয়ারি মাসে শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই তিনি অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মণকে সংবর্ধনা দিয়েছিলেন। মঞ্চেই তাঁদের কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। যা দৃষ্টি আকর্ষণ করেছিল।
অনুষ্ঠান শেষে সেই সময়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বপ্না বর্মণ বলেছিলন, মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করেছেন এবং সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে, আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তবে তিনি সেগুলো তখনই বিস্তারিত বলেননি। তারপর থেকেই জল্পনা ছিল তিনি রাজনীতিতে নাম লেখাবেন। আপাতত সেই জল্পনাই বাস্তব হতে চলেছে। বিধানসবা ভোটের আগে তৃণমূলে যোগ দিতে চলেছেন এই অ্যাথলিট।
বিগত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন স্বপ্না বর্মণ। এর আগে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে বলে খবর রটেছিল।
স্বপ্না বর্মণ ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। পীঠে ব্যথার কারণে তারপরই তিনি অ্যাথলেটিক্সের ট্র্যাক ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে স্বপ্না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।
