আজকাল ওয়েবডেস্ক: ১৯ জন এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদলি করা হল। ভবানী ভবনের তরফে একটি অর্ডার জারি করে বলা হয়েছে, কোনওভাবেই এই ১৯ জন আধিকারিক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এছাড়া সরানো হয়েছে আগে বিভিন্ন পুলিশ জেলার মোট ৮১ জন ইন্সপেক্টরকেও। 

সব বদলি ১০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। 

সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ কমিশনার বা সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-দের এটা নিশ্চিত করতে হবে যে, বদলি হওয়া অফিসারদের এমন পদে পোস্টিং করা হবে যেটা কোনওভাবে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয়। অঙ্গীকারপত্র দিয়ে জানাতে হবে যে, এইসব পুলিশ আধিকারিক সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না।