মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ২ ব্লক অফিসে বিচারকদের ঘেরাও ও তাণ্ডব ঘিরে গত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। মোথাবাড়ির অশান্তির 'মূলচক্রী' মোফাক্কেরুল ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। ঠিক কী হয়েছিল সেদিন? বিক্ষোভকারীরা কি স্থানীয় বাসিন্দা-ই না কি ভিন রাজ্য থেকে আসা মানুষ? এখন ঠিক কেমন পরিস্থিতি মোথাবাড়ি-সুজাপুরের? সরেজমিনে জানতেই হাজির আজকাল ডট ইন।