আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভরা বর্ষার দোসর হয়েছে নিম্নচাপ। যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস হাওয়া অফিসের।