ত্রিপুরায় আগামী কয়েক বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলে দিতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। 'ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬'-এর মঞ্চে রাজ্য সরকারের সঙ্গে ৪টি 'মউ' স্বাক্ষর করল এই টেকনো ইন্ডিয়া গ্রুপ। টিআইইউটি-র উপাচার্য ডক্টর রতনকুমার সাহার উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন টেকনো গ্রুপের ডেপুটি ডিরেক্টর কৌশিক সরকার।