চৈত্র সংক্রান্তি আর চড়কমেলা যেন সমার্থক শব্দ। নিত্যদিনের রোজনামচা থেকে খানিক সরে এসে সেজে ওঠে বাংলার গ্রামগঞ্জ। আসে বাহারি আলো। আর চড়কের আগে চলে গাজনের আসর। কেউ কেউ বলেন ‘গাঁয়ের জন’-এর উৎসব থেকে গাজন। জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলীন্য ভেঙে যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। দক্ষিণ বালুরঘাট ঘেঁষা এক ছোট্ট গ্রাম - গঙ্গারামপুর। সেই গ্রামেরই কয়েকজন যুবক প্রতি বছরের মতো এ বছরও জুতো গলিয়েছে গাজনের সন্ন্যাসীর। এমনিতে তাঁদের কেউ ছাত্র, কেউ বা রাজমিস্ত্রি অথবা রংকলে কাজ করেন। কিন্তু চড়কের আগে এই সময়টায় তাঁদের ‘শিব-কালী’ দলের পালায় তাঁদের কেউ কেউ দেব এবং দেবী। রং, পরচুলা দিয়ে সেজে উঠে নাঙ্গা পায়ে গ্রামে-গ্রামে ঘুরে চলে মাধুকরী। লৌকিক-অলৌকিক, বিশ্বাস-ভক্তি মিশেলে এই গাজনকে কেন্দ্র করে মেতে ওঠে এই ছেলেপুলের দল।
গাজনের কদম ফুল ফোটাতে মানুষ থেকে ‘দেবতা’ হয়ে ওঠে রূপকুমার-দেবজিৎরা

Gajon Dal of BengalGajon Jatra West Bengalbengali cultureGajon Gaan of bengalChaitra Gajon GaanCharak FestivalsChaitra GajanBengali Folk CultureGajonbalurghat















