আজকাল ওয়েবডেস্ক: সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান। জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনও বাধা নেই। এর পরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কুণাল লেখেন একথা। এবিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে সমর্থন করে তিনি তাঁর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, "শেখ শাহজাহান গ্রেপ্তার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা।

?ref_src=twsrc%5Etfw">February 26, 2024

আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।"  প্রসঙ্গত, রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মণ্ড হারবারে একটি জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধনের পর শাহজাহান নিয়ে এক প্রশ্নের উত্তরে অভিষেক জানান, হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে শাহজাহান গ্রেপ্তার হবে কী করে। সোমবারই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় শাহজাহানকে গ্রেপ্তারে কোনও বাধা নেই। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে তিনটি এফআইআর করা হয়েছে। অন্যদিকে যত সময় যাচ্ছে শাহজাহানের গ্রেপ্তারির দাবি ততই জোরালো হচ্ছে সন্দেশখালিতে।