সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞা হারান সুকান্ত মজুমদার। বসিরহাট হাসপাতালে চিকিৎসা বিজেপির রাজ্য সভাপতির। অক্সিজেনও দেওয়া হয় সাংসদকে। পরে সাংসদকে নিয়ে অ্যাম্বল্যান্সে কলকাতা রওনা হয় বিজেপি কর্মীরা।