বুধের সোজা চালে ৪ রাশির বাম্পার লাভ! বাড়বে আয়, চিরতরে ঘুচবে টাকাপয়সার অভাব, কাদের জীবনে আসছে সুসময়?
নিজস্ব সংবাদদাতা
২২ জুলাই ২০২৬ ১৯ : ০৭
শেয়ার করুন
1
12
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও সোজা-উল্টো গতি অর্থাৎ মার্গি কিংবা বক্রী চলনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। শীঘ্রই বুধের মার্গী দশায় চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
12
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা এবং যোগাযোগের কারক বা নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। তাই এই গ্রহের গতিবিধির পরিবর্তন একজন ব্যক্তির জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে।
3
12
পঞ্জিকা অনুসারে, আগামী ২৫ জুলাই ভোর ৪:৩৪ মিনিটে বুধ তার স্বাভাবিক গতিপথে ফিরে আসবে।
4
12
বুধ গ্রহের এই স্বাভাবিক গতিতে ফিরে আসা কেবল থমকে থাকা কাজগুলোর গতিই বাড়ায় না, একইসঙ্গে ভুল বোঝাবুঝিগুলোও ধীরে ধীরে দূর করতে সহায়তা করে।
5
12
এই সময়টি কর্মক্ষেত্রে সাফল্যের বার্তা বয়ে আনতে পারে, বিশেষ করে তাঁদের জন্য যাঁরা গণমাধ্যম, সাংবাদিকতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।
6
12
তাহলে বুধের এই মার্গী চলনে কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়বে, জেনে নিন।
7
12
মিথুনঃ বুধ এই রাশির অধিপতি গ্রহ। তাই বুধ মার্গী হওয়ার পর মিথুন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা কাটতে পারে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ব্যবসা করলে নতুন গ্রাহক ও লাভের সুযোগ মিলতে পারে। আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
8
12
সিংহঃ সিংহ রাশির জাতকদের জন্য নতুন আয়ের পথ খুলে যেতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসতে পারে।
9
12
কন্যাঃ কন্যা রাশির জাতকদের জন্যও এই সময়টি শুভ বলে মনে করা হচ্ছে। পড়াশোনা, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন। পরিবারেও সুখ-শান্তি বজায় থাকবে।
10
12
তুলাঃ তুলা রাশির জাতকদের কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। চাকরি বদল করতে চাইলে ভাল প্রস্তাব পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের সুযোগও মিলতে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ বাড়বে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে।
11
12
মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের এই ধরনের ভবিষ্যদ্বাণী প্রাচীন জ্যোতিষ গণনা ও বিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলি নিশ্চিতভাবে ভবিষ্যতে ঘটবেই, এমন নয়।
12
12
চাকরি, ব্যবসা বা অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাস্তব পরিস্থিতি বিচার করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।