দীর্ঘ ১৫ বছর পর শুরু হচ্ছে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি। দেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। এবার নিজের নাম নিজেই অনলাইনে নথিভুক্ত করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
2
9
ইতিমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে গণনাকারী ও সুপারভাইজারদের তিনদিনের প্রশিক্ষণ। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও পোর্টালে আপলোড করা হবে।
3
9
৭০০ থেকে ৮০০ জন বাসিন্দা পিছু একজন গণনাকারী কাজ করবেন। ২০১১ সালের পর প্রথমবার পূর্ণাঙ্গ জনগণনার প্রক্রিয়া শুরু হচ্ছে।
4
9
সরকারের ঘোষণা অনুযায়ী, ১ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রত্যেকেই অনলাইনে নিজেদের পরিবারের নাম, তথ্য নথিভুক্ত করতে পারবেন। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
5
9
গণনাকারীদের স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্ব।
6
9
কীভাবে অনলাইনে নিজের নাথ ও তথ্য জমা দেবেন? প্রথমেই সেনসাস সেল্ফ-এনুমারেশন ওয়েবসাইটে যান। সেখানে নিজের রাজ্য সিলেক্ট করুন। সেখানে নিজের ফোন নম্বর ও ইমেল আইডি জমা দিন।
7
9
নিজের ভাষা বেছে নিন। ফোনে আসা ওটিপি দিলে বাকি তথ্য জমা দিতে পারবেন। নিজের জেলা, গ্রাম বা শহর এবং পিনকোড জমা দিন। এরপর গুগল ম্যাপের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানা কনফার্ম করা হবে।
8
9
এরপর ৩৩টি প্রশ্নের উত্তর জমা দিতে হবে ফর্মে। নিজের ও পরিবারের সমস্ত তথ্য সেখানে জমা রাখতে হবে। ফর্ম জমা করলেই, সেনসাসের সার্ভারে সেটি জমা হবে।
9
9
এরপর ফোনে ১১ ডিজিটের একটি কোড আসবে। গণনাকারীরা বাড়িতে আসার পর সেই ১১ ডিজিটের কোডটি জমা দেবেন। সেই কোড দিয়েই আপনার জমা দেওয়া নথিপত্র যাচাই করবেন গণনাকারীরা।