আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই নতুন বছর। দেশের বিভিন্ন অংশে তাই উৎসবের মেজাজ। পর্যটকদের অন্যতম প্রিয় স্থান হিমাচল প্রদেশে এখন উপচে পড়া ভিড়। চারিদিকে শুধু সাদা বরফের চাদর। বর্ষশেষের আনন্দ নিতে সেখানে সকলেই এসেছেন। যদিও মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু পর্যটকদের সমস্ত ধরণের নিয়ম মেনেই চলার অনুরোধ জানিয়েছেন। যদি কেউ নিয়ম না মানেন তবে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, সমস্ত পর্যটকদের স্বাগত জানানো হয়েছে। নতুন বছর যেন তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকে। তবে সকলকে সতর্ক থেকেই নতুন বছরের আনন্দ উপভোগ করতে বলা হয়েছে। প্রায় ১০ হাজারের বেশি পর্যটকদের গাড়ি এখানে রয়েছে। বর্তমানে এখানে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। যেদিকেই নজর যায় শুধু বরফের স্তর। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নিচে নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাই বাড়তি খুশি পর্যটকরা।