সংসদে বিক্ষোভ প্রদর্শনের সময় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের নকল করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সংসদের বাইরে বিরোধী সাংসদদের জমায়েতে সকলের সামনে ধনখড়ের নকল করে দেখান কল্যাণ। যা দেখে হেসে ফেলেন বিরোধী সাংসদেরা। ঘটনা ক্যামেরাবন্দি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।  "একজন সাংসদ নকল করছেন এবং আর একজন সাংসদ ভিডিয়োগ্রাফি করছেন। এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। ", নিন্দায় সরব উপরাষ্ট্রপতি।