একে ‘মহারাজ’-এ রক্ষে নেই তায় ‘মহারাণী’ দোসর! ৫ মে রবিবার সন্ধে সাড়ে সাতটায় পর্দা পড়বে জি বাংলার ‘দাদাগিরি ১০’-এর। পরিচালক অভিজিৎ সেনের আস্তিনে লুকনো শেষ তাসেই বাজিমাত। এই দিন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালেতে তাঁর ওড়িশি নৃত্য এবারের অন্যতম আকর্ষণ। এছাড়াও থাকছে গৌতম হালদারের নাটক। নানা বয়সের অংশগ্রহণকারীর নাচ, গান আরও অনেক কিছু।
"দাদাগিরি সিজন ১০" শেষ হয়ে যাচ্ছে খবর ছড়াতেই মনখারাপ অনুরাগীদের। অনেকেরই অনুযোগ, এবার কি একটু আগেভাগে শেষ হয়ে যাচ্ছে? পরিচালক অবশ্য তেমনটা মানতে নারাজ। তিনি তৃপ্ত, এবারের সিজনে ক্যুইজ শো-এর মুকুটে নতুন পালক, এই প্রথম নিজের শহর ছেড়ে অন্য শহরে ‘দাদাগিরি’র আসর বসেছিল। দিল্লিতে গিয়ে প্রবাসী বাঙালিদের নিয়ে বিশেষ পর্বের শুট করে আসে টিম ‘দাদাগিরি’। রাজধানী ‘দাদা’কে কাছ থেকে পেয়ে দারুণ খুশি।
ইতিমধ্যেই উদযাপনের ঝলক প্রকাশ্যে। নেভি ব্লু ব্লেজার, ট্রাউজার্সে ঝকঝকে। রপটান নিতে নিতেই তিনি দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন বিশেষ দিনের বিশেষ কথা। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। সৌরভের সঙ্গে এত বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়ায় আপ্লুত প্রত্যেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট... ডোনাও এদিন সৌরভ-ঘরণি নন। জনপ্রিয় নৃত্যশিল্পী। সেই জায়গা থেকেই আশা, এই প্রথম তিনি এবং তাঁর নাচের ট্রুপ ‘দাদাগিরি গ্র্যান্ড ফিনালে’তে অংশ নিচ্ছেন। দর্শকদের নিশ্চয়ই মন ভরবে।