আজকাল ওয়েবডেস্ক: আবার হতাশা। সেমিফাইনালে হার অমন সেহরাওয়াতের। শেষ সোনা এবং রুপোর স্বপ্ন। ব্রোঞ্জের জন্য লড়বেন ভারতীয় কুস্তিগির। পুরুষদের ৫৭ কেজি বিভাগে জাপানের রেই হিগুচির কাছে হারলেন অমন। স্কোর ০-১০। এর আগে একবার হিগুচির মুখোমুখি হয়েছিলেন ভারতীয় কুস্তিগির। প্রতিরোধ গড়তে পারেনি। ১-১১ তে ম্যাচ হারেন। এটাই হয়তো ভাবাচ্ছিল অমনকে। তাই একটু ব্যাকফুটে থেকেই ম্যাটে নামেন। যার প্রতিফলন পড়ে পারফরম্যান্সে। দাঁড়াতেই পারেননি। এর আগে সেমিফাইনালে উঠে আশা জাগান। পদকের থেকে মাত্র এক ধাপ দূরে ছিলেন। কিন্তু এবারও হল না।
পুরুষদের ৫৭ কেজি বিভাগে প্রথমে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারান ভারতীয় কুস্তিগির। দাপুটে শুরু করেন। তাঁর পক্ষে স্কোর ১০-০ ছিল। কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবাকারোভকে হারান। পুরোপুরি একতরফা ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়ীকে ১২-০ তে হারান অমন। তাই আশা বেড়ে গিয়েছিল। স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতবাসী। কিন্তু এবারও হল না। শুক্রবার ব্রোঞ্জের ম্যাচে নামবেন অমন।