আজকাল ওয়েবডেস্ক:‌ বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সেন্ট্রাল চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বিরাট, রোহিতকে নিয়ে আসা হয়েছে বি গ্রেডে। কারণ দুই ক্রিকেটার এখন আর টেস্ট বা টি–২০ খেলেন না। আছেন শুধু একদিনের আন্তর্জাতিকে।
আবার মহম্মদ সামি, ঈশান কিষান, সরফরাজ খানকে বোর্ডের চুক্তির আওতায় রাখাই হয়নি। কিন্তু কেন?‌


সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আগেরবার চুক্তির আওতায় ছিলেন ৩৪ জন ক্রিকেটার। এবার সংখ্যাটা কমিয়ে ৩০ করা হয়েছে। সেই তালিকায় মহম্মদ সামি, ঈশান কিষান, মুকেশ কুমার, সরফরাজ খানরা নেই।


কিন্তু কেন তারা তালিকায় নেই?‌ জানা গিয়েছে, গত সার্কেলে এই চার ক্রিকেটার দেশের হয়ে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিন ঘরানাতেই। 


যদিও সামিকে নিয়ে আর ভাবতে রাজি নয় বিসিসিআই। বাংলার পেসারের জন্য জাতীয় দলের দরজা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। তবে ঈশান কিষান দূর্দান্ত কামব্যাক করেছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে ঢুকে পড়েছেন টি–২০ বিশ্বকাপের দলে। মুকেশ কুমারও সেভাবে খেলেননি। গত বছর দেশের হয়ে একটিও ম্যাচ খেলেননি। সরফরাজ খানও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও একটিও ম্যাচে সুযোগ পাননি। 


৩০ জনের তালিকায় মাত্র তিন জন রয়েছেন এ গ্রেডে। বি গ্রেডে আছেন ১১ জন। আর ১৬ জন আছেন সি গ্রেডে। সবচেয়ে অদ্ভুত হল অক্ষর প্যাটেল প্রায় সব ঘরানাতেই খেললেও রয়েছেন সি গ্রেডে।


গ্রেড এ:‌ শুভমান গিল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।


গ্রেড বি:‌ ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়েসওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার।


গ্রেড সি:‌ অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই, রুতুরাজ গায়কোয়াড়।