আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে সাই যুগ্মভাবে এই অনুষ্ঠানটি করবেন। দিল্লিতে ১০ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলা। বাংলার দলও এই খেলায় অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার কলকাতায় সাইয়ের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। অলিম্পিয়ান গুরুবক্স সিং, সভাপতি চন্দন রাচৌধুরী খেলোয়াড়দের হাতে ফুলের তোড়া এবং খেলার পোশাক তুলে দেন। উপস্থিত ছিলেন সাইয়ের উপ নির্দেশক।