আজকাল ওয়েবডেস্ক: সদ্য প্রকাশিত আইসিসি-র টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট কোহলি ও রোহিত শর্মার বিরাট পতন।
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ১০ উইকেটে হার মানে ভারত। সেই টেস্টে কোহলির ব্যাট কথা বলেনি। ভারত অধিনায়ক রোহিত শর্মাও ব্যর্থ হন।
আইসিসি-র প্রকাশিত র্যাঙ্কিংয়ে কোহলি নেমে গিয়েছেন ২০ নম্বরে। রোহিত সেরা তিরিশের তালিকার বাইরে চলে গিয়েছেন।
কোহলি-রোহিতের উপরে রয়েছেন তিন জন ভারতীয় তারকা। চারে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ঋষভ পন্থ ন'নম্বরে। ১৭ নম্বরে শুভমান গিল।
আইসিসি র্যাঙ্কিংয়ে ব্রুক এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটার। রুটের শীর্ষস্থান কেড়েছেন তিনি। দুই ইংরেজ তারকার পয়েন্টের ব্যবধান মাত্র ১ পয়েন্ট।
গত সপ্তাহে রুটের পিছনে ছিলেন ব্রুক। ওয়েলিংটনে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দেওয়ার ক্ষেত্রে বড় অবদান ব্রুকের। ওই টেস্টে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। ব্রুকের পয়েন্ট ৮৯৮,রুটের ৮৯৭।
