আজকাল ওয়েবডেস্ক: ধ্বংসাত্মক মেজাজে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। 

মাত্র ৩১ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁ হাতি ব্যাটার। ৯টি ছক্কা ও ৬টি চারে সাজানো ছিল বৈভবের ইনিংস। 

তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। 

মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বৈভব। ইংল্যান্ডের দেওয়া টার্গেট ২৬৯ রান খুব সহজেই তুলে ফেলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। 

যুব দলের ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন সূর্যবংশী। তাঁর আগে যুগ্মভাবে আটটি ছক্কা মেরেছিলেন রাজ অঙ্গদ বাওয়া ও মনদীপ সিং। 

 

২০ বলে তাঁর পঞ্চাশ দ্বিতীয় দ্রুততম। তাঁর আগে পন্থ ১৮ বলে পঞ্চাশ করেছিলেন ২০১৬ সালে। অনূর্ধ্ব ১৯ নেপাল দলের হয়ে পন্থ ১৮ বলে পঞ্চাশ করেছিলেন। 

আইপিএলে তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ৮৬ রানের মধ্যে ৭৮ রানই এসেছে চার ও ছক্কায়। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে এটিই সূর্যবংশীর কেরিয়ারের সর্বোচ্চ রান। 

?ref_src=twsrc%5Etfw">July 2, 2025

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ৬ উইকেটে ২৬৮ রান করে। ইংল্যান্ডের ক্যাপ্টেন থমাস রিউ ৪৪ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন। 

চলতি সিরিজে সূর্যবংশীর পারফরম্যান্স দুরন্ত। তিনটি ইনিংসে ১৭৯ রান করেন তিনি।