আজকাল ওয়েবডেস্ক: ১৫ রানের মাথায় সঞ্জুর ক্যাচ ফেললেন হ্যারি ব্রুক। ওটাই কী ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল?
টিম ইন্ডিয়া ২০ ওভার শেষে তুলল ২৫৩। সঞ্জু করে গেলেন ৪২ বলে ৮৯ রান। ইনিংসে রয়েছে আটটি চার ও সাতটি ছয়। অভিষেক আজও ব্যর্থ। ঈশানের ১৮ বলে ৩৯ রানের ইনিংসে ছিল অহঙ্কার ও গর্ব। তিনি করলেন ১৮ বলে ৩৯। ২০ রানে প্রথম উইকেট পড়া দল দ্বিতীয় উইকেটে তুলল ১১৭। জুটিতে ৯৭। ওখানেই ম্যাচের ললাট লিখন হয়ে গিয়েছিল।
দুবে রান আউট না হলে রানটা যে কোথায় যেত তা কে জানে। ২৫ বলে ৪৩ রানের ইনিংস থামল রান আউটে। তবে অধিনায়ক সূর্য এদিনও রান পাননি। ৬ বলে অবদান মাত্র ১১। হার্দিক ও তিলকের সৌজন্যে ভারত পৌঁছে গেল ২৫৩ রানে।
হার্দিকের অবদান ১২ বলে ২৭। আর তিলক ৭ বলে ২১। বুমরাকে সামলে তোলো ভাই ব্রিটিশরা ২৫৪।
মাঠে হাজির ধোনি, রোহিতরা। এই ম্যাচ জিতবে না ইন্ডিয়া?
এটা ঘটনা, খেলা শুরুর অনেক আগেই ভরে উঠতে শুরু করেছিল ওয়াংখেড়ের গ্যালারি। খেলার আগে মাঠে অনুশীলন শুরু করে দিয়েছিল ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ মুহূর্তে গা ঘামাচ্ছিল তাঁরা।
এটা ঘটনা, খেলা শুরুর অনেক আগে থেকেই ওয়াংখেড়েমুখী ছিল জনতা। কয়েক ঘণ্টা আগে থেকেই গ্যালারি ভরতে শুরু করে দিয়েছিল। বেশির ভাগের পরনে রয়েছে ভারতীয় জার্সি। হাতে পোস্টার, ব্যানার। দলে দলে ভারতকে সমর্থন করতে এসেছেন তাঁরা।
এটা ঘটনা, ফাইনালের এক দল চূড়ান্ত হয়ে গিয়েছে। রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি কারা হবে সেই লড়াইয়ে নামতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এবার শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল।
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। হ্যারি ব্রুক বলেই দেন, রান তাড়া করতেই করবেন পছন্দ। এদিকে টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্য জানিয়ে দেন, ‘আরে ভাই টস জিতলে আমরা এই ম্যাচে শুরুতে ব্যাটিংই করতাম।’ এটা ঘটনা ভারতীয় দলের প্রথম একাদশে নেই কোনও পরিবর্তন। ক্যারিবিয়ান ম্যাচের দলই খেলাচ্ছে টিম ইন্ডিয়া।
