আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ভাল খেলার জন্য অভিনন্দন জানিয়েছিল এক ফ্র্যাঞ্চাইজি। সেই অভিনন্দন-বার্তার উত্তরে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার যা বললেন তাতে বিস্মিত অনেকেই। বিশ্বকাপের পরে নেপাল প্রিমিয়ার লিগের দল 
জিমি নিশাম চার ওভার হাত ঘুরিয়ে ৪৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। 

খেলার শেষে নেপাল প্রিমিয়ার লিগের দল পোখরা অ্যাভেঞ্জার্স ইনস্টাগ্রামে পোস্ট করে, ''নিশামকে অভিনন্দন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬-তম ওভারে জিমি নিশাম দুর্দান্ত বল করেন। তিনটি উইকেট, একটি রান ও দুটি ডট বল করেন ভারতের বিরুদ্ধে। বড় মঞ্চে অসাধারণ বোলিং করেন। দুর্ভাগ্যক্রমে নিউজিল্যান্ড ফাইনালে রানার্স হয়। নেপাল প্রিমিয়ার লিগে পোখরা অ্যাভেঞ্জার্সের হয়ে দ্বিতীয় মরশুমে খেলেছিলেন নিশাম।''

Latest and Breaking News on NDTV

ফ্র্যাঞ্চাইজির এহেন বার্তার পরেই নিশাম উত্তরে লেখেন, ''কুল, তোমাদের প্লেয়ারদের টাকা দিও।'' পরে নিশামের এই বার্তা আর দেখা যায়নি।  

বিশ্বকাপ ফাইনাল হয় একপেশে। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড।  সূর্যাস্তের মাঠেই সূর্যোদয় হয় শেষমেশ। যে মাঠে একদিন স্বপ্ন ভেঙেছিল, যে মাঠ একদিন ছিল বেদনার, রবি-রাতে সেই মাঠই হয়ে উঠল প্রায়শ্চিত্তের পবিত্র ভূমি। হারিয়ে যাওয়া স্বপ্ন যেন ফিরে এল করতালির শব্দে। বিশালাকায় নরেন্দ্র মোদি স্টেডিয়াম তিন বছর আগে হৃদয় ভাঙার সাক্ষী ছিল। দেশের স্পন্দন থামিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। 

একই মাঠ, একই গ্যালারি, একই বাতাস—তবু গল্পটা এবার অন্য। আহমেদাবাদেই সূর্যোদয় হল। নিউজিল্যান্ডকে মাটি ধরিয়ে টানা দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে  নিল ভারত। 

২০২৬-এ এসে ইতিহাসের পুনরাবৃত্তি হল। একই সঙ্গে ইতিহাসকেও পরাস্ত করল ভারত। কোনও দেশ এখনও পর্যন্ত তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। কোনও দলই বিশ্বকাপ ডিফেন্ড করতে পারেনি। কোনও আয়োজক দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি। একই সঙ্গে তিনটি রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল সূর্যর ভারত।