আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রগ্রহণে অনুশীলন করলে অমঙ্গল হতে পারে, এই আশঙ্কা করে অনুশীলনের সময় পিছিয়ে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট।

ওয়াংখেড়েতে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল। শেষ চারের সেই ম্যাচে ভারতের সামনে ইংল্যান্ড। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুলির টান দিচ্ছে দুই পক্ষই। 

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলন ছিল সন্ধে ৬ টায়। কিন্তু চন্দ্রগহণের জন্য বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অনুশীলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। 

মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হয় বেলা ৩টা ২০ মিনিটে। গ্রহণ শেষ হয় ৬টা ৪৭ মিনিটে। 

সূত্রের খবর, সন্ধ্যা ৬টায় সূচি অনুযায়ী ভারত অনুশীলনের পরিকল্পনা করেছিল। কিন্তু সেই সময়ে চন্দ্রগ্রহণ থাকায় অনুশীলনের সময় পিছিয়ে দেওয়া হয়। ভারতীয় দল 
অনুশীলন শুরু করে  সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে। ভারতের অনুশীলন শেষ হয় রাত ১০টা ১০ নাগাদ। 

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালের আগে সূর্যকুমার যাদবদের আগাম হুঁশিয়ারি ইংল্যান্ড অধিনায়কের। হ্যারি ব্রুক স্পষ্ট জানিয়ে দিলেন, চাপের মধ্যে ভাল খেলে তাঁর দল। টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাত্রা খুব একটা মসৃণ হয়নি থ্রি লায়ন্সদের। নেপাল, স্কটল্যান্ড এবং ইতালির বিরুদ্ধে নড়বড়ে জয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ইংল্যান্ড। কিন্তু সুপার এইটে অপরাজিত। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপের একনম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। 

ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী ব্রুক। ইংল্যান্ডের অধিনায়ক মনে করছেন, স্নায়ু ধরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতছে তাঁরা। এটাই তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ব্রুক বলেন, 'আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ জিতেছি। এটা ভাল দলের পরিচয়। আমরা কখনোই ছন্দের বাইরে নেই। আমাদের প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা আছে। জয়ের খিদে আছে। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে আনার ক্ষমতা আছে।' সেমিফাইনালের আগে দলের এই শক্তিকে গুরুত্ব দিচ্ছেন ব্রুক। চলতি বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই জস বাটলার এবং ফিল সল্ট। কিন্তু সেই নিয়ে ভাবছেন না ইংল্যান্ডের অধিনায়ক। ব্রুক বলেন, 'আমার মনে হয় জস বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত। ও এই ফরম্যাটের অন্যতম সেরা প্লেয়ার। যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। আমাদের প্রথম সাতে একাধিক শক্তিশালী ব্যাটার আছে। তাঁদের মধ্যে একজন ভাল খেললে, প্রতিপক্ষকে মাথা চুলকাতে হবে।' 

আরও পড়ুন