আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড তৈরি করল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দর্শকসংখ্যা ইতিমধ্যেই ৫০ কোটি অতিক্রম করেছে। 

 আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। এটি ইতিহাসের সর্বোচ্চ।'' 

২০টি দল নিয়ে এবার শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট যত গড়িয়েছে, উত্তেজনা ততই বেড়েছে। ইডেনে অনুষ্ঠিত সুপার এইটের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উত্তেজনা ও  কৌতূহল তুঙ্গে পৌঁছেছিল। 

জয় শাহ আরও লিখেছেন,  ''জিওস্টারের মাধ্যমে প্রায় ৬.০৫ কোটি মানুষ খেলা দেখেছে, যা সত্যিই আনন্দদায়ক। আজ থেকে শুরু হওয়া নকআউট ম্যাচগুলোতে আশা রাখব, ভারতীয় ভক্তদের অবিরাম ভালবাসা আরও রেকর্ড ভাঙতে সাহায্য করবে।''

?ref_src=twsrc%5Etfw">March 4, 2026

চলতি  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ। চারটি দল সেমিফাইনালের টিকিট পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের প্রথম সেমিফাইনাল আজ বুধবার হবে ইডেনে। 
দ্বিতীয় সেমিফাইনালের বল গড়াবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লক্ষ্মীবার ভারতের মুখোমুখি ইংল্যান্ড। 

ফাইনালের টিকিট জোগাড় করতে ভারতের আর এক ধাপ বাকি। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার যে তিলধারনের জায়গা থাকবে না, এ কথা বলাই বাহুল্য।