আজকাল ওয়েবডেস্ক: দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে সূর্যর দল। 

বিশ্বকাপ জেতার পরে সূর্যর সংসারে খুশির খবর। বাবা হতে চলেছেন বিশ্বজয়ী অধিনায়ক। সূর্যের স্ত্রী দেবিশার সাধের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখার পরে শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন দম্পতিকে। 

২০১৬ সালের ৭ জুলাই বিয়ে হয়েছে সূর্য ও দেবিশার। ২০১০ সালে তাঁদের প্রথম সাক্ষাৎ। দেবিশা ভারতনাট্যম ডান্সার। ডান্স ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন দেবিশা। 

এবারের বিশ্বকাপে অবশ্য সূর্যর ব্যাট কেবল একটা ম্যাচেই গর্জে উঠেছে। সেটা  আমেরিকার বিরুদ্ধে। বাকি ম্যাচগুলোয় তাঁর ব্যাট কথা বলেনি। তবুও জিততে সমস্যা হয়নি দলের। অভিষেক শর্মা ফর্মে ছিলেন না। কিন্তু ফাইনালে সেই অভিষেক দ্রুততম হাফসেঞ্চুরি করে ফেলেন। সঞ্জু স্যামসনের নিজের জায়গা স্থির ছিল না এই দলে। তিনটে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স সঞ্জুকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট করে দেয়। 

?ref_src=twsrc%5Etfw">March 14, 2026

বিশ্বজয়ের পরে সূর্যর ফোকাসে এখন আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন সূর্য। জাতীয় দলে হার্দিক পাণ্ডিয়া খেলেন সূর্যর নেতৃত্বে। আইপিএলে হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে দেখা যাবে সূর্যকে। 

অবশ্য তাঁর জীবন এখন দারুণ এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বজয়ের মধ্যেই খবর তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি।