আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স  ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে রবিবার। ম্যাচের বল গড়াবে ছত্তিশগড়ে। 
এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে মুম্বই তারকা রোহিত শর্মা এক ভক্তের মুখোমুখি হন। ভিডিওতে দেখা যায়, দলের টিমবাসের দিকে যাওয়ার সময়ে এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন এবং রোহিত রাজি হন। কিন্তু ছবি তোলার মুহূর্তে ভক্তের মোবাইল ফোনটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

ভক্তকে বলতে শোনা যায়, ''মেরা ফোন অফ হো গয়া।'' 

এরপর তিনি অন্য একটি ফোন খুঁজতে শুরু করেন। এই পরিস্থিতিতে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন রোহিত শর্মা স্বয়ং। তিনি তাড়াহুড়ো করে এগোতে থাকেন।

বিরক্ত স্বরে সেই ভক্তকে প্রশ্ন করেন, ''তাহলে আমি এখন কী করব?'' শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে ভক্তের সঙ্গে সেলফি তোলেন হিটম্যান।  

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mumbai Indians (@mumbaiindians)