আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির ফাইনাল চলছে কর্ণাটক ও জম্মু-কাশ্মীরের সঙ্গে। সেই ফাইনাল কার্যত পর্যবসিত হল যুদ্ধক্ষেত্রে। 

প্রথমবার রঞ্জি ফাইনালে পৌঁছেছে জম্মু-কাশ্মীর। আর সেই ফাইনালে জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরস ডোগরা ও কর্ণাটকের পরিবর্ত ফিল্ডার কেভি অনীশের সঙ্গে শুরু হয় স্লেজিং। আর সেই স্লেজিং মারাত্মক আকার ধারণ করে। ডোগরা কর্ণাটকের ফিল্ডার কেভি অনীশকে হেডবাট করে বসেন। 

জম্মু ও কাশ্মীরের ইনিংসের ১০১-তম ওভারের ঘটনা। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন অনীশ। প্রসিদ্ধ কৃষ্ণর বলে ডোগরার ব্যাটে খোঁচা লেগে বল বাউন্ডারিতে পৌঁছয়। 

অধিনায়কের সঙ্গে কথা হচ্ছিল সতীর্থ কানহাইয়া ওয়াধাবনের। আর অনীশ ক্রমাগত স্লেজিং করেই যাচ্ছিলেন। এটাই তাতিয়ে দেয় ডোগরাকে। তিনি এগিয়ে গিয়ে কর্ণাটকের তরুণ ক্রিকেটারকে হেডবাট করে বসেন। কর্ণাটকের অধিনায়ক  মায়াঙ্ক আগরওয়াল ও ফিল্ড আম্পায়াররা মধ্যস্থতা করেন। 

জম্মু-কাশ্মীরের অধিনায়ক বুঝতে পারেন তিনি বাড়াবাড়ি করে ফেলেছেন। কর্ণাটকের ফিল্ডার অনীশের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু হেডবাট ভাল ভাবে নেওয়া হয়নি। 

 

?ref_src=twsrc%5Etfw">February 25, 2026

কয়েক ওভার পরে কর্ণাটক পেসার বিজয়কুমার ও ওয়াধাবনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ফিল্ড আম্পায়ার রোহন পণ্ডিতের সঙ্গে কথাবার্তা হয় ওয়াধাবনের। জম্মু-কাশ্মীরের ব্যাটার হাসতে থাকেন। হুবলি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে তাল ঠোকাঠুকি চলতেই থাকে।