আজকাল ওয়েবডেস্ক: টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু ওয়ানডে কেরিয়ারের শুরুটা সেরকম প্রতিশ্রতি জাগানো হল না কামরান ঘুলামের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
সেই ম্যাচে কামরান ঘুলাম করেন ৬ বলে ৫ রান। প্যাট কামিন্সের দুর্দান্ত একটি বল ঘুলামকে ফিরিয়ে দেয়। তার আগে কামিন্সকে উত্যক্ত করেছিলেন পাক তারকা। পরের বলটাই মৃত্যু পরোয়ানা হয়ে হাজির হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কামিন্সের ১৯-তম ওভারের পঞ্চম বলটা ডিফেন্স করেন ঘুলাম। তিনি ব্যাট দিয়ে অঙ্গভঙ্গি করেন। ঘুলামের কাণ্ড দেখে কামিন্স হেসে ফেলেন। তার পরের বলটার আর জবাব ছিল না কামরান ঘুলামের কাছে। কামিন্সের দারুণ গতিতে ধেয়ে আসা বল পাক ব্যাটারের গ্লাভসে লেগে উইকেট কিপারের হাতে জমা পড়ে।
Pat Cummins wins the battle ????#AUSvPAK pic.twitter.com/zSJWnriUjD
— cricket.com.au (@cricketcomau)Tweet by @cricketcomau
পাকিস্তান প্রথমে ব্যাট করে পুরো পঞ্চাশ ওভার টিকতে পারেনি। ৪৬.৪ ওভারে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাক অধিনায়ক রিজওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেন। পাক বোলাররা আগুন জ্বালান। কিন্তু প্যাট কামিন্স নিজে অপরাজিত থেকে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে।
