আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন ফিন অ্যালেন। আসন্ন আইপিএলে কেকেআর-এর ত্রাতা বলে মনে করা হচ্ছে তাঁকে। সেই ফিন অ্যালেনকে স্তব্ধ করে দিলেন ভারতের পেসার নবদীপ সাইনি। ১০ বলে ২৩ রান করে শুরুটা দুর্দান্ত করেছিলেন ফিন অ্যালেন। কিন্তু সাইনির বলে তাঁর স্টাম্প গড়াগড়ি খেল।
আইপিএলের নিলামে সাইনি অবিক্রিত থেকে গিয়েছেন। কেকেআর স্কোয়াডে তিনি নেট বোলার হিসেবে রয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি ইনিংসে ফিন অ্যালেন ২৯৮ রান করেছিলেন। সেই ফিন অ্যালেনের স্টাম্প মাটিতে গড়াগড়ি খাওয়া দেখার পরে অনেকেই বিস্মিত কেন নবদীপকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
এদিকে প্রস্তুতি ম্যাচে পার্পল নাইট দল গোল্ডেন নাইটদের ছয় উইকেটে হারিয়ে দেয়। অঙ্গকৃষ রঘুবংশী ৫৫ বলে ১০৩ রান করেন।
Finn Allen got out early but the trailer has been shown, the picture will be seen in the IPL match. pic.twitter.com/eYBvOwCHdO
— Ayush🎃 (@AyushBandhe)Tweet by @AyushBandhe
এর আগে টিম সেইফার্ট, সার্থক রঞ্জন ও অধিনায়ক রিঙ্কু সিংয়ের সৌজন্যে গোল্ডেন নাইটরা করে ৮ উইকেটে ১৯৯। সেইফার্ট ও সার্থক ৪৫ ও ৩৭ রান করে শুরুটা দুর্দান্ত করেছিলেন। রিঙ্কু ২৫ বলে ৪০ রান করেন।
কিন্তু অঙ্গকৃষের দাপটে হার মানে গোল্ডেন নাইটরা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর।
