আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হচ্ছেন নিকোলাস পুরান। সূত্রের খবর, তিনি ১৮ কোটি টাকা পাবেন। তাঁর সঙ্গে নাকি চুক্তিও হয়ে গিয়েছে। ২০২৩ সালে পুরানকে ১৬ কোটি টাকায় কিনেছিল লখনউ। সূত্রের খবর, মঙ্গলবার পুরান কলকাতায় আরপিএসজি অফিসে এসেছিলেন। দেখা করেছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে। সেখানেই কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, রাহুলকে কোনওমতেই আর রাখছে না লখনউ। পুরানই হতে চলেছেন আগামী অধিনায়ক। 


এদিকে শোনা যাচ্ছে, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ূষ বাদোনি ও মহসিন খানকে রিটেন করতে চলেছে লখনউ। শোনা যাচ্ছে, ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে নামবে লখনউ।
এদিকে গুজরাট টাইটান্স শুভমান গিল, সাই সুদর্শন ও রশিদ খানকে রিটেন করবে বলে জানা গেছে। শাহরুখ খান ও রাহুল তেওটিয়াকেও রিটেন করতে পারে গুজরাট।