আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬-এর শেষ লিগ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসেরহয়ে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। 

শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দল হেরে গেলেও নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন শচীন-পুত্র। ম্যাচ শেষে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

সোশ্যাল মিডিয়ায় শচীন লেখেন, ''খুব ভাল খেলেছ অর্জুন। এই পুরো মরশুমে যেভাবে নিজেকে সামলে রেখেছ, তাতে আমি গর্বিত। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রেখেছ, ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছ এবং সুযোগের অপেক্ষায় থেকেও ইতিবাচক থেকেছ। ক্রিকেট শুধু দক্ষতার নয়, ধৈর্যেরও পরীক্ষা নেয়। আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ।”

তিনি আরও লেখেন, “পা মাটিতে রেখো এবং সবসময় যেমন খেলাটাকে ভালবেসেছো, তেমনই ভালবেসে যাও। সবসময় তোমার পাশে আছি।”

আইপিএল ২০২৬-এ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল এলএসজি। ফলে শেষ ম্যাচে সুযোগ পান ২৬ বছরের অর্জুন। ব্যাট হাতে পাঁচ বল খেলে ৫ রান করেন তিনি।

?ref_src=twsrc%5Etfw">May 23, 2026

তবে আসল ছাপ রাখেন বল হাতে। চার ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন বাঁ হাতি এই পেসার। তাঁর ইকোনমি রেট ছিল দলের অন্য বোলারদের তুলনায় সবচেয়ে কম। প্রথম ওভারেই তিনি পাঞ্জাব ওপেনার প্রভসিমরন সিংকে ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু উইকেটকিপার ঋষভ পন্থ সহজ ক্যাচ ফেলে দেন।

শেষ পর্যন্ত তৃতীয় ওভারে দুরন্ত ইয়র্কারে এলবিডব্লিউ করে প্রভসিমরনের উইকেট তুলে নেন অর্জুন।

 আইপিএল ২০২৬ অর্জুন তেন্ডুলকরের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বাইরে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। এবারের নিলামের আগে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রেড করে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।