আজকাল ওয়েবডস্ক: সময়টা ভাল যাচ্ছে কেএল রাহুলের। ব্যাক টু ব্যাক রেকর্ড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজিরের পর দিল্লি ক্যাপিটালস ম্যাচেও রেকর্ডবুকে নাম তুললেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একটি নজির গড়লেন রাহুল। আইপিএলের ইতিহাসে রাজস্থানের বিরুদ্ধে ৫০ এরও বেশি অর্ধশতরান করেন। রাজস্থানের বিরুদ্ধে আটটি অর্ধশতরান রাহুলের। একইসঙ্গে ছাপিয়ে যান বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানকে। দু'জনেরই সাতটি করে অর্ধশতরান করেন। ধরে ফেলেন এবি ডিভিলিয়ার্সকে। দু'জনেরই আটটি অর্ধশতরান। প্রোটিয়া তারকা করেছিলেন ২০তম ইনিংসে। রাহুল করেন ১৮ ইনিংসে। 

বড় রান তাড়া করতে নেমে, একেবারে সামনে থেকে দলের রান তাড়া করা নিজের হাতে তুলে নেন রাহুল। তাঁকে যোগ্য সাপোর্ট দেন পথুম নিশঙ্কা। ৬২ রান করেন। আইপিএলে প্রথম অর্ধশতরান তুলে নেন। ওপেনিং জুটিতে ১০০ রান যোগ করে। রান তাড়া করতে নেমে রাহুল, নিশঙ্কার দাপুটে ইনিংসে ব্যাকফুটে চলে যায় রাজস্থান। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২২৫ রান করে। এদিন যাবতীয় সমালোচনার জবাব দেন রিয়ান পরাগ। মাত্র ১২ রানে ২ উইকেট হারায় রাজস্থান। প্রাথমিক সেটব্যাক সামলে দলকে এগিয়ে নিয়ে যান রাজস্থানের নেতা। ৫০ বলে ৯০ রান করেন। আগ্রাসন দিয়ে বিপক্ষের বোলারদের পাল্টা চাপে ফেলেন। ৩২ বলে চলতি আইপিএলের প্রথম অর্ধশতরান করেন পরাগ। ধ্রুব জুরেলের সঙ্গে জুটি বেঁধে ১০২ রান তোলেন। শেষদিকে ডোনোভ্যান ফেরেরার দাপুটে ব্যাটিংয়ে দুশোর গণ্ডি পার করে রাজস্থান। 

সবকিছুর মধ্যে ব্যতিক্রম রাহুলের ধারাবাহিকতা। আইপিএলের ইতিহাসে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। আগের দিন পাঞ্জাবের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড করেন। দিল্লির ইনিংস শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তারকা ক্রিকেটার। পাঞ্জাবের বোলারদের মেরে ছাতু করে দেন রাহুল। উইকেটের সবদিকে শট খেলেন। নীতিশ রানাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১৫০ রানের পার্টনারশিপ গড়েন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেকোনও উইকেটে এটাই দিল্লির সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১১ সালে এই রেকর্ড ছিল বীরেন্দ্র শেহবাগ এবং ডেভিড ওয়ার্নারের। ১৪৬ রান যোগ করেন দু'জন। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ৪০ বলে ৭৫ রান করেন রাহুল। তিন উইকেট হারিয়ে পাঁচ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।