আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে যাচ্ছে, তাই ম্যাচে জেতার জন্য উভয় দলই মরিয়া থাকবে। ফলে দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল কলকাতা। নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে বলেন, ''আমরা সাধারণত এত ঘাস দেখি না। এখানে বৃষ্টি হয়েছে। সাধারণত শীতে শিশির থাকে, কিন্তু এই উইকেট সত্যিই ভাল দেখাচ্ছে। আশা রাখি ৪০ ওভার উইকেট ভাল থাকবে। সন্ধ্যা ৮টা নাগাদ শিশির পড়তে শুরু করে। ক্যামেরন গ্রিন সবই করছে। এটুকুই বলতে পারি যে ওকে খুব শীঘ্রই বোলিং করতে দেখা যাবে।" মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর যে দল নামিয়েছিল, সেই দলই থাকছে। কোনও পরিবর্তন নেই দলে।
সানরাইজার্স অধিনায়ক ঈশান কিষান বলেছেন, তিনিও টস জিতলে প্রথমে বোলিংই করতেন। তাদের দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বাঁ হাতি স্পিনার শিভং কুমার প্রথম একাদশে রয়েছেন।
এদিকে মাঠে নামার আগে কেকেআরের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সানরাইজার্সের প্রধান বিদেশি পেসার ব্রাইডন কার্স চোটের কারণে বৃহস্পতিবারের ম্যাচে নেই।















