আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
আইপিএল সম্প্রচারের সময়ে ট্রোলের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান টারবুনেটর।
খোলামেলা স্বভাবের জন্য পরিচিত হারভজন সিং। তাঁর এবং সহ-ধারাভাষ্যকারের উদ্দেশে করা অসম্মানজনক মন্তব্যটি দেখে চুপ করে থাকতে পারেননি। নিজের স্টাইলে তিনি উত্তর দেন সেই সব সমালোচকদের।
ঘটনার সূত্রপাত, এক্স হ্যান্ডলে একজন ব্যবহারকারী বীরেন্দ্র সেহবাগ, আকাশ চোপড়ার সঙ্গে ভাজ্জির একটি ছবি পোস্ট করে লেখেন তিনটেই জোকার।
সেই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এহেন মন্তব্যের সমালোচনা করেন, আবার কেউ অপেক্ষা করতে থাকেন প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়ার জন্য।
এর কিছুক্ষণের মধ্যেই হারভজন একটি মজার কিন্তু কড়া জবাব দিয়ে লেখেন, ''এদের মধ্যে একজনকে বাবা বেছে নে।''
Inme se ek ko papa chun le 😂😂😂 https://t.co/UtMvrWmiao
— Harbhajan Turbanator (@harbhajan_singh)Tweet by @harbhajan_singh
ভাজ্জির এই উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং অনেক ভক্ত তাঁর রসবোধের প্রশংসা করেন। ট্রোলিং-এর একদম উপযুক্ত জবাব বলে অনেকে মন্তব্য করেন।
তবে সেই সঙ্গে কিছু ব্যবহারকারী আলোচনা শুরু করেন যে, এই ধরনের কড়া মন্তব্যের প্রয়োজন ছিল না।
আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট চলাকালীন ধারাভাষ্যকাররা তীব্র সমালোচনার মুখে পড়েন। তাঁদের লাগাতার ট্রোলিংয়ের সামনে পড়তে হয়। সমালোচনা খেলাধুলার অংশ হলেও, এই মুহূর্তগুলো দেখায় যে অনলাইনে পরিস্থিতি কত দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে।
হরভজনের জবাব পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়।














