দুর্গাপুজোর আগে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নেতাজি ইনডোরে পুলিশের অনুষ্ঠান থেকে একাধিক নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2
9
এদিন রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে পুলিশে নিয়োগ ও কর্মরত পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রেশন ভাতা বাড়ানোর কথাও জানিয়েছেন।
3
9
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ সিং, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে নিয়োগপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য।
4
9
মুখ্যমন্ত্রী জানান, পুলিশকর্মীদের দক্ষতা, প্রশিক্ষণ ও নিষ্ঠা প্রয়োজন। নির্ধারিত নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী চার-পাঁচ বছর নিয়োগের ক্ষেত্রে কোনও ত্রুটি হবে না বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
5
9
পাশাপাশি, নিয়োগের ক্ষেত্রে শৃঙ্খলা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশ সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6
9
মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশের ৩০০ জন সাব-ইনস্পেক্টর ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। কলকাতা পুলিশে আরও ৪০০০ নিয়োগের ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
7
9
আগামী জানুয়ারিতে কলকাতা পুলিশে আরও ৪০০০ পুলিশ নিয়োগ করা হবে। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য পুলিশে ৯ হাজার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে।
8
9
রাজ্য পুলিশের ১,১৩১টি এসআই পদের নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পিএসসির মাধ্যমে ৬৫০ জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শীঘ্রই ফল প্রকাশ হবে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষারও।
9
9
শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় প্রায় ১০৫ জন পুলিশকর্মী রয়েছেন। আগামী দু’বছরের মধ্যে রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা আরও বাড়ানো হবে।