আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৫-এর সবথেকে দামি ক্রিকেটার তিনি। মেগা নিলামে ২৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। 

তিনি  আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়। আবার একই সঙ্গে তিনি ‘রান প্রতি সবচেয়ে ব্যয়বহুল’ক্রিকেটারও।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পন্থ করেছেন ১১৮ রান। ১৪টি ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ২৬৯ রান। প্রতি রান পিছু লখনউর খরচ হয়েছে ১০ লক্ষ
৩ হাজার ৭১৭ টাকা। 

পন্থকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন পন্থের পিছনে টাকা বিনিয়োগ করা ক্ষতি হয়েছে। কেউ আবার বলছেন অভিজ্ঞতার দাম দেওয়া হয়েছে। 

তবে পন্থকে নিয়ে এবার লখনউ সমর্থকরা স্বপ্ন দেখেছিলেন। কিন্তু লখনউ বা পন্থ কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ফলে প্লে অফের ছাড়পত্র জোগাড় করা সম্ভব হয়নি। 

আইপিএল শেষে রয়েছে ইংল্যান্ড সফর। শুভমান গিল অধিনায়ক। পন্থ সহ-অধিনায়ক। ইংল্যান্ডে তিনি কী করেন সেটাই দেখার।