আজকাল ওয়েবডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার তাণ্ডবলীলা চলছে ঘরোয়া ক্রিকেটে। বিজয় হাজারে ট্রফিতে বরোদার মুখোমুখি হয়েছিল চণ্ডীগড়। সেই ম্যাচে পাণ্ডিয়া ঝড় তুলে দিলেন। ছ'নম্বরে ব্যাট করতে নেমে পাণ্ডিয়া ৩১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন।
মাত্র ১৯ বলে পঞ্চাশ করেন হার্দিক পাণ্ডিয়া। ৯টি বিশাল ছাক্কা ও দুটো বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ২৪০-এর উপরে।
ঘরোয়া টুর্নামেন্টে হার্দিক পাণ্ডিয়ার এই তাণ্ডবলীলা দেখার পরে অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নায়ক হবেন বরোদার এই অলরাউন্ডার।
বরোদার শুরুর দিকের ব্যাটসম্যানরা দ্রুত ফিরে যাওয়ার পরে হার্দিক পাণ্ডিয়া ইনিংসের হাল ধরেন। তিনি ও প্রিয়াংশু মোলিয়া জুটিতে ৯০ রান জোড়েন।
হার্দিক পাণ্ডিয়ার দুর্ধর্ষ ব্যাটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা হয়েছে, গলির ক্রিকেটারদের মতো বোলারদের মেরেছে হার্দিক পাণ্ডিয়া। ওকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেওয়া উচিত নয়।
এর আগে পাণ্ডিয়া বিদর্ভের বিরুদ্ধে ৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ইনিংসে সাজানো ছিল ১১টি ছক্কা ও আটটি চার। দাপুটে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন পাণ্ডিয়া। তাঁর এহেন তাণ্ডবের পরেও বরোদাকে কিন্তু ম্যাচটা হারতে হয়।
একদিকে পাণ্ডিয়া চণ্ডীগড়ের বোলারদের মাঠের যত্রতত্র ফেলেন। অন্যদিকে তাঁর সঙ্গী মোলিয়া ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। উইকেট কিপার ব্যাটার জীতেশ শর্মা ৩৩ বলে ৭৩ রানের মারমুখী ইনিংস খেলেন। আটটি চার ও চারটি ছয়ে সাজানো ছিল জীতেশ শর্মার ইনিংস।
🚨 Hardik Pandya's madness in Vijay Hazare Trophy
— TEJASH 🚩 (@LoyleRohitFan)
Runs - 75
Balls - 31
Fours - 2
Sixes - 9
SR - 242
Bro is bashing domestic bowlers like some gully kids, bro shouldn't be allowed to play the domestic cricket 😭🔥pic.twitter.com/69lThnyEzXTweet by @LoyleRohitFan
একসময়ে বরোদা দ্রুত ২ উইকেট হারিয়ে ১১ রান করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে পাণ্ডিয়া, মোলিয়া ও জীতেশ শর্মার দাপটে বরোদা সাড়ে তিনশোর উপরে রান করে ফেলে।
