আজকাল ওয়েবডেস্ক:‌ চার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপের মূলপর্বে নেই ইতালি। ২০১৮, ২০২২ এরপর ২০২৬। ফিফা বিশ্বকাপে দেখা যাবে না আজুরি বাহিনীকে। তবে ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে চলা বিশ্বকাপের জন্য ৪৮ দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। এবারই প্রথম ৪৮ দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এতদিন নিত ৩২ দেশ। ৪৮ দেশকে ১২ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। এখন দেখে নিন কোন গ্রুপে কারা আছে।


গ্রুপ এ:‌ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র

গ্রুপ বি:‌ কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইৎজারল্যান্ড

গ্রুপ সি:‌ ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি:‌ আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক

গ্রুপ ই:‌ জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ:‌ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া

গ্রুপ জি:‌ বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ:‌ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই:‌ ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে

গ্রুপ জে:‌ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

গ্রুপ কে:‌ পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ এল:‌ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা


এটা ঘটনা, শেষ দু’টি জায়গা বাকি ছিল। জামাইকাকে হারিয়ে কঙ্গো ও বলিভিয়াকে হারিয়ে ইরাক জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। আর ইতালি এবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারল না। 

এদিকে, ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে বসনিয়ার কাছে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আজুরিদের। রেজাল্টে চমকে গিয়েছে ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় কান্নার, হতাশার ছবি ছড়িয়ে পড়েছে। প্লেয়ার থেকে ফ্যান, কেউই রেজাল্ট মেনে নিতে পারছে না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে মঙ্গলবার বসনিয়ার বিরুদ্ধে জিততেই হত ইতালিকে। কিন্তু নর্থ আমেরিকায় পেনাল্টি শুটে ১–৪ গোলে হার আজুরিদের। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা একসময় রক্ষণ সংগঠিত ফুটবলের প্রতিচ্ছবি ছিল। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ইতালি। এরপর ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু গত ২০ বছর ধরে বিশ্বমঞ্চে শুধুই ব্যর্থতা।