কৃশানু মজুমদার: যে কোনও মুহূর্তে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাঁর ডিফেন্স চেরা পাসের প্রশংসা করেন একসময়ের সতীর্থরাও।
বাংলাদেশের ফুটবলমহলে তাঁকে নিয়েই ইদানীংকালে জোর চর্চা। ব্রাজিল থেকে প্রায় বারো কেজি ওজন বাড়িয়ে তিনি নাকি যোগ দিয়েছেন বসুন্ধরায়। সেই মিগুয়েল ফেরেইরা মঙ্গলবার ভুটানে নামবেন তাঁর প্রাক্তন কোচ অস্কার ব্রুজোঁর বিরুদ্ধেই। সেই মহাম্যাচে নামার আগে রীতিমতো ফুটছেন বাংলাদেশের ক্লাবের মাঝমাঠের প্রাণভোমরা।
মঙ্গলবারের ইস্টবেঙ্গল-বসুন্ধরা কিংস ম্যাচটার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। একদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ, অন্যদিকে গোটা বসুন্ধরা কিংস। একদিকে গুরু, অন্যদিকে তাঁর একসময়ের শিষ্যরা।
বসুন্ধরা কিংসের শক্তি-রক্তাল্পতা সবই জানা ইস্টবেঙ্গলের নব্য কোচের। মিগুয়েল-সহ বাকিদের নাড়িনক্ষত্রও জানা তাঁর। সেই কারণেই গুরু-শিষ্যের লড়াই ঘিরে সেনসেক্স বাড়ছে পাহাড়ে। অস্কার বদলে ফেলেছেন তাঁর ঠিকানা। ওপার থেকে তিনি এখন এপারে। বসুন্ধরা কিংসের কোচের চেয়ারেও পালাবদল ঘটেছে।বসুন্ধরার কোচ থাকার সময়ে অস্কার ছিলেন 'দ্রোণাচার্য'। তাঁর 'অর্জুন' ছিলেন মিগুয়েল।

মঙ্গলবার অস্কারের বিরুদ্ধে নামার আগে আজকাল ডিজিটালকে মিগুয়েল বলছেন, ''সব থেকে কঠিন ম্যাচে নামতে চলেছি। কারণ কোচ অস্কার আমাকে খুব ভালো করে চেনেন। আবার আমিও কোচের সবকিছুই জানি।''
এএফসি চ্যালেঞ্জ লিগের শুরুতে পারো এফসি-র বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল। টানা আট ম্যাচ হারের পরে এক পয়েন্ট এসেছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। অন্যদিকে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচেই লেবাননের ক্লাব নেজমেহর কাছে হার মেনেছে। ফলে মঙ্গলবারের ম্যাচের গুরুত্ব বাড়ছে দু'দলের কাছেই।
নেজমেহ-র বিরুদ্ধে প্রথম ম্যাচে মিগুয়েলকে ৮০ মিনিটে মাঠে নামান বসুন্ধরার নতুন কোচ ভালেরিউ তিতা। পরিবর্ত হিসেবে কেন নামানো হচ্ছে মিগুয়েলকে? এক সময়ে বসুন্ধরা কিংসের দুই ব্রাজিলীয় ফুটবলার রবসন রবিনহো ও মিগুয়েল প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতেন।
চলতি মরশুমে রবসনের সঙ্গে চুক্তি আর নবীকরণ করেনি বসুন্ধরা। তিনি না থাকায় মিগুয়েলই হতে পারতেন দলের আসল চালিকাশক্তি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ব্রাজিল থেকে বসুন্ধরায় মিগুয়েল ফিরেছেন ১২ কেজি ওজন বাড়িয়ে। পদ্মপারের ফুটবলে জোর চর্চা, ''কোথায় গেলেন সেই ছিপছিপে মিগুয়েল?''
কিন্তু তাঁকে ঘিরে এসব চর্চায় কর্ণপাত করছেন না ব্রাজিলীয় তারকা। তাঁর ফোকাস এএফসি চ্যালেঞ্জ লিগে। আরও নির্দিষ্ট করে বললে ইস্টবঙ্গল ম্যাচে। লাল-হলুদের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করছেন ব্রাজিলীয় মিডফিল্ডার। মিগুয়েল বলছেন, ''আমি নিশ্চিত, দারুণ একটা ম্যাচ হতে চলেছে। তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে ঝাঁপাব।''
মিগুয়েলকে নিয়ে স্বপ্ন দেখেন বসুন্ধরা কিংসের সমর্থকরা। খুব কাছ থেকে মিগুয়েলকে দেখা ব্রাজিলীয় ফুটবলার রাফায়েল আগুস্তো বলছেন, ''গ্রেট প্লেয়ার মিগুয়েল।'' আইএসএলের গ্রহে পরিচিত ব্রাজিলীয় রাফায়েল আগুস্তো। আইএসএলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। চেন্নাইয়িনের হয়ে ফুল ফুটিয়েছেন। খেলেছেন বেঙ্গালুরুতেও। সেই তিনি মিগুয়েল সম্পর্কে বলছেন, ''ভারতের আইএসএলে খেলার যোগ্যতা রয়েছে মিগুয়েলের।'' বাংলাদেশের ফুটবলেও পরিচিত নাম রাফায়েল আগুস্তো।
কলকাতার তিন প্রধানে খেলা ব্রাজিলীয় তারকা ডগলাস দ্য সিলভাও প্রশংসা করছেন মিগুয়েলের। তিনিও যে বাংলাদেশের ক্লাবে কোচিং করিয়েছেন। ডগলাস বলছেন, ''মিগুয়েল অনেকটা আমার মতোই খেলে। আমি ওর থেকে একটু বেশি টাফ ছিলাম। তবে ইস্টবেঙ্গলের এখন মিগুয়েলের মতো প্লেয়ারই দরকার।''
যাঁকে নিয়ে এত আলোচনা, এত চর্চা, সেই মিগুয়েলক কি ওই বঙ্গ থেকে এই বঙ্গে আসতে ইচ্ছুক? বেশ কয়েকদিন আগেও রবসনের সঙ্গে তাঁকে নিয়েও আলোচনা হত ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলিতে। মিগুয়েল কী বলছেন? পুরনো কোচের অধীনে নতুন করে কি আবার খেলতে চান? বসুন্ধরা কিংসের তারকা বলছেন, ''আমি ও অস্কার পুরোদস্তুর পেশাদার। এখন আমি খেলছি বসুন্ধরায়। মন প্রাণ সঁপে দিয়েছি। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভেবে দেখব।''
বসুন্ধরা কিংসের তারকা সম্পর্কে ফর্টিস ফুটবল ক্লাবের ফুটবলার আতিকুর রহমান বলছেন, ''মিগুয়েল যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। ওর থ্রু বলগুলো মারাত্মক।'' অস্কার ব্রুজোঁ নিশ্চয় তাঁর ডায়রিতে আলাদা করে মিগুয়েল সম্পর্কে কাটাছেঁড়া করে রেখেছেন। তেমনই মিগুয়েলও সুযোগ পেলেই ইস্টবেঙ্গলের চক্রব্যুহ ভেদ করতে চাইবেন। তিনিও হয়তো হোমওয়ার্ক সেরে ফেলেছেন।
প্রাক্তন কোচ সম্পর্কে শ্রদ্ধাশীল মিগুয়েল বলছেন, ''আমার কাছে অস্কার দুর্দান্ত একজন কোচ। আমাকে খুব সাহায্য করেছেন। অস্কারকে আমার শ্রদ্ধা জানাই। আমার শুভেচ্ছা রইল কোচের জন্য।''
মিগুয়েলকে নিয়ে কত কালি খরচ হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে, তার ইয়ত্তা নেই। একবার মাঠের ভিতরেই নাকি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন মিগুয়েল ও রবসন। আবার তাঁর সম্পর্কে কথিত রয়েছে, দেশ থেকে ছুটি কাটিয়ে ফেরার পরে সতীর্থদের ব্রাজিলিয়ান টুপি, চাবির রিং, টি শার্ট উপহার দেন। অস্কারের সঙ্গে তাঁর সুসম্পর্কই ছিল। গুরু যেমন চাইতেন, শিষ্যও মাঠে নেমে তাই করতেন।
বসুন্ধরায় সুপারহিট স্প্যানিশ কোচ। কিন্তু ইস্টবেঙ্গলে যে কাঁটার মুকুট পরতে হয়েছে তাঁকে। আইএসএলে মোটেও সময় ভাল যাচ্ছে না লাল-হলুদের। অস্কারের পাশে দাঁড়িয়ে মিগুয়েল বলছেন, ''আইএসএলে ইস্টবঙ্গলের পরিস্থিতি ভাল নয়। কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ সব অর্থেই অন্য ধরনের। অস্কার নিশ্চয় সাফল্য এনে দিতে পারবেন ইস্টবেঙ্গলকে।'' এএফসি চ্যালেঞ্জ লিগে ভাল করলে সেই আত্মবিশ্বাস লাল-হলুদকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে।
কথায় বলে, গুরু চান সব দিক দিয়েই শিষ্য তাঁকে ছাপিয়ে যাক। সাফল্যের খোঁজে থাকা অস্কার ব্রুজোঁ মঙ্গলবার যে মাটি ধরাতে চাইবেন মিগুয়েলের বসুন্ধরা ক্লাবকে, তা বলাই বাহুল্য। এই যুদ্ধটা অন্তত জিততে চাইবেন গুরু। হারাতে চাইবেন তাঁর একসময়ের প্রিয় শিষ্যকে। কারণ এই ম্যাচের উপরই যে টুর্নামেন্টে বাঁচা-মরা নির্ভর করছে ইস্টবেঙ্গলের।