প্রতিপক্ষ সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত নিষেধাজ্ঞা, ফুটবলে বিরল শাস্তির নজির
প্রতিপক্ষের পা ভেঙে দেওয়ার ঘটনায় ইন্টারন্যাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েলকে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা সাধারণ লাল কার্ড বা কয়েক ম্যাচের শাস্তির চেয়ে অনেক বেশি কঠোর।