আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। যে সফরকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্য। ভারত এবং অস্ট্রেলিয়া সিরিজ মানেই উত্তেজনা, স্লেজিং এবং দুর্দান্ত ক্রিকেট। এই সফরের কথা মাথায় রেখে তৈরি রাখা হচ্ছে শামি, বুমরা এবং সিরাজের মত বোলারদের। এবার বর্ডার গাভাসকার ট্রফি এবং অ্যাশেজের মধ্যে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে কোন সিরিজ? সেই কথাই জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি। জানালেন, বাণিজ্যিক দিক থেকে অ্যাশেজের সমান বিজিটি ট্রফি। শেষ দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে ভারত। ফলে, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে জোর টক্কর হবে বলে মনে করা হচ্ছে।
নিক হকলির বক্তব্য, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতা সমর্থকদের মুগ্ধ করে। এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজের সমান। ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য সিরিজের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে, হকলি জানান, বাণিজ্যিক মূল্যের দিক থেকে দুটি সিরিজই সম্প্রচারে টিআরপি বাড়ায়। মাঠও পুরো ভরে যায় সামনে থেকে ক্রিকেটারদের দেখার জন্য। জানা গিয়েছে, আসন্ন বর্ডার গাভাসকার ট্রফির যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তা ২০১৮-১৯ সালে কোভিডের আগের সিরিজের তুলনায় ছয় গুণ বেশি। হকলির বক্তব্য, ‘বর্ডার গাভাস্কার ট্রফি এবং অ্যাশেজ দুটোই অস্ট্রেলিয়ান ক্রিকেট ক্যালেন্ডারে বিশাল সফর এবং বাণিজ্যিক পরিপ্রেক্ষিতে তুলনীয়’। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাঠগুলিতে এক একটি পিচ এক এক ধরনের। প্রত্যকটি স্টেডিয়াম ঐতিহ্যপূর্ণ এবং প্রত্যেকটি পিচ ভিন্ন আচরণ করে।এই কারণেই টেস্ট সিরিজ এত আকর্ষণীয়।