আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান গেমসে ক্রিকেটের সূচি ঘোষণা হল। জাপানের আইচি নাগোয়াতে খেলবে ছেলেদের এবং মেয়েদের ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। চতুর্থবার এশিয়ান গেমসে জায়গা পেয়েছে ক্রিকেট। ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। মেয়েদের শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এবার টি-২০ ফরম্যাটে হবে এশিয়ান গেমস। ২০২৩ চীনের ওয়াংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ছেলেদের এবং মেয়েদের দল সোনা জিতেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করবে ভারত। ছেলেদের বিভাগে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 

গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। গ্রুপ বি-তে হংকং চীন, মালয়েশিয়া এবং ওমান রয়েছে। বাকি চার কোয়ার্টার ফাইনালের স্পটের জন্য লড়াই করবে দলগুলো। দুই গ্রুপের সেরা দুটো দল শেষ আটে যাবে। এশিয়ান গেমসে মাত্র একবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। হয় সেমিফাইনালে, বা ফাইনালে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু করবে ভারতের মেয়েরাও। হরমনপ্রীত, স্মৃতিদের প্রথম ম্যাচ জাপানের বিরুদ্ধে। সেমিফাইনালে বাংলাদেশ না চীনের মুখোমুখি হবে। একই গ্রুপে রয়েছে দুই দল। অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাকিস্তান। দুই জয়ী দল শেষ চারে যাবে। মেয়েদের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। টিম ইন্ডিয়ার দায়িত্বে থাকবেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি তিলক বর্মা। ভারতের ১৫ জনের দলে রয়েছেন বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমসে তাঁর দিকে নজর থাকবে।