ট্রেন না ফুলশয্যার ঘর বোঝা দায়! এদিন একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের ফার্স্ট এসি কামরা ফুল, আলো, বেলুন ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। আর তাই দেখে চক্ষু ছানাবড়া নেটপাড়ার। 

কী ঘটেছে? বালারসাহ থেকে নন্দীগ্রাম এক্সপ্রেসে উঠেছিলেন এক দম্পতি। তাঁদের এসি ফার্স্ট ক্লাস ডাবল কুপের বুকিং ছিল। তাঁরা হানিমুনে যাচ্ছিলেন। বিয়ের পর প্রথম সফর এবং হানিমুন যাওয়ার এই সময়টাকে আরও বিশেষ করে তুলতে এই যুগল ট্রেনের কামরাকেই ফুলশয্যার ঘর বানিয়ে তুলেছিলেন। ট্রেন ছাড়ার আগে একটি নামকরা ডেকরেটার্স সংস্থাকে দিয়ে কামরাটি সাজান। ফুল, আলো, বেলুন, চকমকি কাগজ কিছুই বাদ যায়নি। 

শুধুই যে ট্রেনের কামরাকে এভাবে নিজেদের ঘরের মতো সাজিয়ে তুলেছিলেন তাঁরা সেটাই নয়, সেটার ভিডিও করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। ব্যস। অমনি সকলের নজর কেড়েছে। রাতারাতি বিষয়টা ভাইরাল হয়ে যায়। এরপরই বিতর্কের ঝড় উঠেছে। কেউ কেউ বিষয়টায় যেমন মজা পেয়েছেন, তেমন অনেকেই এভাবে পাবলিক প্রপার্টিকে ব্যবহার করার জন্য ক্ষুব্ধ। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dhananjay kumar (@dailytravelhac1)