গোটা টিম নিয়ে হোটেলে রেইড করতে গিয়েছিলেন পুলিশকর্তা। কিন্তু তখনও কী জানতেন সেখানে তাঁর জন্যই অপেক্ষা করে রয়েছে এক মস্ত চমক! হোটেলের ঘরে ঢুকেই কাকে দেখে চমকে উঠলেন তিনি? 

জানা গিয়েছে, একটি ওয়ো হোটেলে এক পুলিশকর্তা সারপ্রাইজ রেইড করতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যান। সেখানে তিনি একটি ঘরে ঢুকতেই দেখে বিছানায় তাঁর স্ত্রী। তাও অন্য এক পুরুষের সঙ্গে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। 

প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, সেই পুলিশকর্তা তাঁর দলবল নিয়ে হোটেলে আসেন রেইড করতে। বাকি ঘরের মতো, সেই ঘরেও যখন তিনি রেইড করতে ঢোকেন, তখন যা দেখেন সেটা দেখে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। যখন তাঁর স্ত্রীকে এই হোটেলের অন্যতম 'অতিথি' হিসেবে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন বেশ কয়েক মুহূর্তের জন্য তিনি কথা বলতে পারেন না। স্তম্ভিত হয়ে যান। সমাজমাধ্যমে বিষয়টি আসতেই শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই এটা নিয়ে মজা করেছেন, মিম তৈরি করেছেন। কেউ আবার অবাক হয়ে গিয়েছে। সম্পর্কের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। 

এক ব্যক্তি লেখেন, 'স্বামী বাইরে খেটে মরছে, এদিকে স্ত্রী...' কেউ আবার লেখেন, 'আজকাল সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।' তৃতীয় ব্যক্তির মতে, 'স্বামী পুলিশ, স্ত্রী আসামি। ভালই মজা।' তবে কেউ কেউ এই ঘটনাকে ভুয়ো বলে দাবি করেছেন। জানিয়েছেন এমন কোনও ঘটনা বাস্তবে ঘটেনি। সবটাই নিছক মজার জন্য রটানো হয়েছে।