ভারতের পর্যটন ক্ষেত্রে সবথেকে বেশি যে বাক্য ব্যবহৃত হয়, সেটি হল 'অতিথি দেব ভব'। অর্থাৎ ভারতে অতিথিকে দেবতার সঙ্গে তুলনা করা হয়। আর সম্প্রতি সেই কথাকেই যেন সত্যি প্রমাণ করলেন কেরলের এক ডিএইচএল কর্মী। কী ঘটেছে?
সম্প্রতি ভারতে বেড়াতে এসেছিলেন আমেরিকান পর্যটক উইটকিন। কেরলের একটি শহর ঘোরার সময় একটি এটিএমে তিনি তাঁর কার্ডটি রেখে চলে যান। এই যে এত বড় মস্ত ভুল তিনি করেছেন, সেটার বিষয় টের পান অন্য শহরে যাওয়ার পর। এই ভুল ঘটার পর কী করবেন বুঝতে না পেরে উইটকিন থিরুবনন্তপুরম থেকে কেরলের সেই ছোট্ট শহরের এক ডিএইচএল কর্মীকে ফোন করেন। প্রসঙ্গত, এই ঘটনা ঘটার ঠিক আগেই তিনি ডিএইচএলের অফিসে গিয়েছিলেন। তখনই এই কৃষ্ণ নামক ব্যক্তির ফোন নম্বর নেন। বিপদে পড়ে কৃষ্ণকে স্মরণ করতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
কৃষ্ণ যে কেবল সেই এটিএম কার্ড থেকে কার্ডটি উদ্ধার করেন সেটাই নয়, তিনি নিজে সেটা ফেরত দেওয়ার জন্য ১৪ ঘণ্টার জার্নি করে থিরুবনন্তপুরম আসেন। এমনকী তিনি সেই কার্ডটি ফিরিয়ে দেওয়ার পর উইটকিন যখন তাঁকে পুরস্কার স্বরূপ কিছু সাহায্য করতে চান তিনি সেটা ফিরিয়ে দেন। জানান তিনি উইটকিনকে কেবল সাহায্য করতে চেয়েছিলেন বলেই এখানে এসেছেন। কিছু পাওয়ার লোভে নয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by India Witkin (@indiawitkin)
উইটকিন জানিয়েছেন যেদিন তিনি ডেবিট কার্ডটি এটিএমে ভুলে যান তার আগের দিন তিনি মদ্যপান করেছিলেন। এরপর তিনি ডিএইচএলের অফিসে গিয়েছিলেন আমেরিকায় কিছু জিনিস পাঠাতে। সেই সময় কৃষ্ণের নম্বরটি নেন। এই ঘটনার পর তাঁকে ফোন করলে তৎক্ষণাৎ কৃষ্ণ সেখানে ছুটে যান, এবং এটিএম কার্ডটিকে মেশিনের উপর পড়ে থাকতে দেখেন। এবং জানান সেটা উইটকিনকে। কিন্তু সেই সময় সমস্যা দেখা দেয় অন্য। দিনটি ছিল রবিবার ফলে বাই পোস্টে পাঠানো সম্ভব ছিল না। আর তাছাড়া মাত্র ৩৬ ঘণ্টায় উইটকিনের ভারত ছাড়ার কথা ছিল। তাই তিনি নিজে গিয়ে কার্ডটি পৌঁছে দেন। এই ঘটনার পর কৃষ্ণ নামক কোনও ব্যক্তির থেকে এই সাহায্য পেয়ে অভিভূত হয়ে যান উইটকিন। এবং গোটা ব্যাপারটা ইনস্টাগ্রামে জানান, সঙ্গে পোস্ট করেন কৃষ্ণের সঙ্গে তোলা একটি ছবিও।
উইটকিন নিজে এই ঘটনার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন। বর্তমানে সেটি ভাইরাল। কৃষ্ণের এই কাজে মুগ্ধ নেটপাড়া।