পেটের বাড়তি মেদ কমানোর জন্য অনেকেই সহজ কোনও উপায় খোঁজেন। এনিয় নানা ধরনের ‘ডিটক্স’ পানীয়ের ব্যবহার নজরে আসে। তবে তারই মধ্যে এমন একটি পানীয় রয়েছে যা লিভারে জমে থাকা টক্সিন বের করে দেয় এবং দ্রুত পেটের চর্বি কমাতে সাহায্য করে।

কীভাবে বানাবেন: হাফ লিটার জলে ১ চামচ দারচিনি গুঁড়ো ও এক চিমটে নুন দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে। এই পানীয় লিভারকে পরিষ্কার করে, হজমশক্তি বাড়ায় এবং কয়েক দিনের মধ্যেই ওজন কমাতে সাহায্য করে। রোজ সকালে খালি পেটে এই পানীয় পান করুন মাত্র তিন দিনেই পার্থক্য বুঝতে পারবেন। 

দারচিনিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। অন্যদিকে, লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই পানীয় শরীরকে হাইড্রেটেড রাখতে এবং কিছু মানুষের ক্ষেত্রে হজমে সামান্য সাহায্য করতে পারে। 

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা স্বাভাবিকভাবেই শরীর থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে বের করার কাজ করে। তাই লিভারকে টক্সিনমুক্ত করা জরুরি। লিভার সুস্থ থাকলে শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম ভালভাবে কাজ করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাই লিভারের যত্ন নেওয়া জরুরি। যার জন্য বেশি করে শাকসবজি, ফল, পর্যাপ্ত জল এবং কম তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদেরত, পেটের মেদ কমাতে হলে শরীরকে যত ক্যালোরি দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে হবে। অর্থাৎ সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমের কোনও বিকল্প নেই।

দারচিনি-লেবুর পানীয় চাইলে খাদ্যতালিকায় রাখা যেতে পারে, কিন্তু এটিকে পেটের মেদ কমানোর ম্যাজিক সমাধান ভাবা ঠিক নয়। দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনই ওজন কমানো এবং লিভার ভাল রাখার সবচেয়ে কার্যকর পথ।