আজকাল ওয়েবডেস্ক: প্রেমে পড়া সহজ। তবে সম্পর্ক টিকিয়ে রাখা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হতে পারে। সুস্থ এবং সুখী সম্পর্ক গড়ে তোলার ইউএসপি হল ভালবাসা, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া। এবং এটি কোনও একদিনের বিষয় নয়। এটা একটা জার্নি। প্রতিটি দম্পতি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন এক্ষেত্রে। সুখী সম্পর্কের আসল রহস্য আসলে একজন সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়া। শুধু তাই নয়, তার সঙ্গে প্রতিদিন নতুন উপায়ে সম্পর্ককে মজবুত করে তোলা। সেক্ষেত্রে কী করবেন?
সারপ্রাইজ কে না পছন্দ করে? তা সে মানুষকে নিজের গুরুত্বপূর্ণ সময় কিংবা কোনও উপহার দিয়ে উপভোগ করতে পারেন আপনি। এটা ব্যয়বহুল হতে হবে তার কোনও মানে নেই। ডিজিটাল এই জমানায় একটি প্রেমপত্র, ফুল দিয়েও সঙ্গীর মন জয় করে নিতে পারেন আপনি।
ডেটে যেতে পারেন। একসঙ্গে সিনেমা দেখতে দেখতে কিংবা কফি খেতে খেতে ঝালিয়ে নিতে পারেন মনের কথা। খারাপ সময়ে প্রলেপ দিতে এই একান্ত সময় কাটানোর থেকে ভাল আর কী-ই বা হতে পারে!
মন খুলে কথা বলুন। আপনার খারাপ লাগা ভাল লাগা সবটাই বুঝিয়ে বলুন সঙ্গীকে। একে অপরকে ছোট করে কথা বলবেন না। অসম্মান করবেন না। সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ।
একে অপরের সঙ্গে ঘনিষ্ট থাকাটাও জরুরি। শারীরিক সম্পর্ক মানসিক সম্পর্ককেও গাঢ় করে তোলে। দাবি থেরাপিস্টের।
সম্পর্কে একঘেয়েমিকে টিকতে দেবেন না। নিজেকে নতুন করে মেলে ধরুন। সঙ্গীকে নতুন ভাবে চিনে নিন।