রাত পোহালেই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করবে শুক্র গ্রহ। ২২ ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে উক্ত নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, সৌন্দর্য, শিল্প, সৃজনশীলতা, সুখ, সুবিধা, বিলাসিতার গ্রহ বলে মনে করা হয়। প্রেমের মাসের প্রায় শেষ লগ্নে এসে শুক্রের এই নক্ষত্র বদলের কারণে দারুণ লাভবান হবেন কিছু রাশির জাতকেরা। ভাসবেন টাকার সাগরে। তালিকায় আছেন কারা? 

মেষ: সামাজিক পরিচিতি আরও বাড়বে এই সময়। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, আর এঁদের থেকে ভবিষ্যতে কোনও না কোনও ভাবে লাভবান হবেন। আর্থিক অবস্থাতেও ধীরে ধীরে বদল আসবে। প্রেমের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। যাঁরা সিঙ্গল তাঁদের মিঙ্গল হওয়ার যোগ প্রবল। দাম্পত্য জীবন সুখের হবে। মোটের হবে ভাল নোটেই শেষ করবেন এই মাস। 

মিথুন: শুক্রের এই নক্ষত্রের বদল মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে। কেরিয়ারে প্রবল উন্নতি করবেন। একই সঙ্গে সম্মান বাড়বে কাজের জায়গায়। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম, ভাবনার কারণে প্রশংসিত হবেন। সিনিয়রদের সাহায্য পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত এই সময়টা তাঁদের জন্য বিশেষ ভাল কাটবে। 

সিংহ: সম্পর্কের গভীরতা বাড়বে। কোনও ভুল বোঝাবুঝি ঘটে থাকলে সেটাও মিটবে। দাম্পত্য জীবনে সুখ উপচে পড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। যে কোনও পার্টনারশিপের কাজে সাফল্য পাবেন। ভেবেচিন্তে কোথাও বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। হঠাৎ ধনপ্রাপ্তি ঘটবে। 

তুলা: এই রাশির অধিপতি শুক্র। ফলে এই গ্রহের গোচর তুলা রাশির জাতকদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে। জীবনের কোনও না কোনও ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন এই সময় তাঁদের সেই খোঁজ ফুরাবে। স্বাস্থ্য আগের তুলনায় ভাল হবে। মানসিক শান্তি বজায় থাকবে। 

মকর: বিপুল ধনলাভ হবে এই রাশির জাতকদের এই সময়। এমনকী পৈতৃক সম্পত্তি থেকেও লাভবান হবেন। কোনও আইনি জটিলতায় জড়িয়ে থাকলে সেটা মিটবে এবং রায় আপনার পক্ষে আসবে। পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। নতুন কোনও প্রজেক্ট বা কাজ শুরু করার আদর্শ সময় এটি। বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে, সেটা গতি পাবে। কারও থেকে টাকা ফেরত পাওয়ার থাকলে এই সময় সেটা পাবেন।