বাবার চিনি খাওয়া কমাতে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করলেন একজন নেটপ্রভাবী৷ যুবরাজ দুয়া নামের নেটপ্রভাবী জানিয়েছেন তাঁর বাবা প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করেন৷ প্রধানমন্ত্রীর প্রতিটা কথা তাঁর বাবার কাছে আদেশের মতো৷ তাই মোদি বারণ করলে হয়তো যুবরাজের বাবা মিষ্টি খাওয়া কমাবেন। তাই বাবার চিনি খাওয়া কম করতে প্রধানমন্ত্রীকেই করলেন অনুরোধ।

 এই অনুরোধের মিষ্টি উত্তরও মিলল৷ ভিডিও দেখে মুগ্ধ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলটি পুনরায় শেয়ার করেছেন এবং স্বাস্থ্য নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, "যুবরাজের অনুরোধে আমি তাঁর বাবা এবং বাকিদেরও চিনি কম খাওয়ার অনুরোধ করছি৷ সুস্থ থাকুন, খুশি থাকুন। "

অন্য আরেকটি স্টোরিতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয় কিছু পরামর্শ দিয়েছেন৷ নাগরিকদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার এবং সুস্থ থাকার কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, অতিরিক্ত চিনি খেলে শরীরে একাধিক রোগ হতে পারে। চিনি বেশি খেলে স্থূলত্বের ঝুঁকিও থাকে৷ সুস্থ থাকার জন্য যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করার পরামর্শ দিয়েছেন মোদি৷ 

যুবরাজ বলেছেন, ভারতের সবথেকে জনপ্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদি৷ মোদি এই ভিডিওটি শেয়ার করায় আপ্লুত যুবরাজ বলেছেন অবিশ্বাস্য! এই ভিডিও যে সত্যিই স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে তা তিনি আশা করেননি৷ 

সমাজময়াধ্যম ব্যবহারকারীদের একজন লিখেছেন,  তোমার বাবার গর্ব হবে, প্রধানমন্ত্রী তাঁর গল্প শেয়ার করেছেন।  অনেকে আবার অভিনন্দনও জানিয়েছেন যুবরাজকে৷