বলিপাড়ার নববধূ কৃতিকা কামরা। অভিনেতা তথা ক্রিকেট শো সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে কয়েক সপ্তাহে আগেই গাঁটছড়া বেঁধেছেন তিনি। এরই মধ্যে কাজে ফিরেছেন অভিনেত্রী। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে কৃতিকার 'মটকা কিং'। ওটিটিতে সেই আসন্ন ছবির প্রোমোশনে ফের একবার নিজের ফ্যাশন সেন্স দিয়ে অনুগামীদের মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি এক ইভেন্টে তিনি হাজির হন একেবারে আলাদা লুকে-মনোক্রোম ভিনটেজ পলকা ডট ড্রেসে। তাঁর এই পোশাক এবং স্টাইল স্টেটমেন্ট নিয়ে ইতিমধ্যেই ফ্যাশন মহলে চর্চা শুরু হয়েছে।

কৃতিকা বরাবরই তাঁর স্টাইলিশ পোশাকের জন্য পরিচিত। তবে এবারের লুকটি ছিল গতানুগতিক ফ্যাশনের চেয়ে কিছুটা আলাদা। তিনি বেছে নিয়েছিলেন একটি সাদা-কালো পোলকা ডট পেপলাম ড্রেস। 

নব্বইয়ের দশকের ভিন্টেজ ফ্যাশনকে মনে করিয়ে দিলেও কৃতিকার পোশাকে ছিল আধুনিকতার ছোঁয়া। পেপলাম স্টাইলটি তাঁর ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সাদা এবং কালোর চিরাচরিত মেলবন্ধন বা 'মনোক্রোম' লুকটি কৃতিকার গায়ের রঙের সঙ্গে বেশ মানানসই ছিল। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃতিকা খুব সামান্য গয়না পরেছিলেন, যা লুকে একটি মার্জিত ভাব আনে। 

উল্লেখ্য, বলিপাড়ায় অভিনেত্রীরা পলকা ডটের পোশাক পরলেই তাঁদের প্রেগন্যান্সির গুঞ্জন হয়ে যায়। আলিয়া ভাট থেকে কিয়ারা আদবানি, সকলকেই গর্ভাবস্থায় এই স্টাইলের পোশাক পরতে দেখা যায়। কিন্তু সেই চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছেন কৃতিকা। বরং তিনি যেন গ্রীষ্মকালীন স্টাইলের পরিচয় দিয়েছেন বলে মত ফ্যাশনপ্রেমীদের। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, পোলকা ডট এমন একটি ট্রেন্ড যা কখনও পুরোনো হয় না। কৃতিকা কামরা এই ক্লাসিক স্টাইলটিকে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বহন করেছেন। চুল খোলা এবং হালকা মেকআপে তিনি নিজেকে একেবারে সতেজ ও প্রাণবন্ত হিসেবে তুলে ধরেছেন।

দীর্ঘ বিরতির পর কৃতিকা ফের শুটিং ফ্লোরে ফিরেছেন। তাঁর এই 'ব্যাক টু ওয়ার্ক' লুকটি কেবল স্টাইলের জন্য নয়, বরং তাঁর পেশাদার জীবনের নতুন শুরুর সংকেত হিসেবেও দেখা হচ্ছে। ছবিগুলো প্রকাশ্যে আসার পরই ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, 'ভিন্টেজ কুইন', আবার কেউ তাঁর নতুন কাজের জন্য শুভকামনা জানিয়েছেন। কৃতিকা যেন প্রমাণ করে করে দিয়েছেন, সাধারণ নকশাতেও কীভাবে অসাধারণ হয়ে ওঠা যায়। তাঁর এই মনোক্রোম ভিন্টেজ লুকটি কেবল একটি পোশাক নয়, আভিজাত্য এবং আধুনিকতার এক সুন্দর মিশ্রণ।