চাঁদপানা মুখ শুনতে তো ভাল লাগে কিন্তু চাঁদের কলঙ্ক কি মানায় চাঁদপানা মুখে?  রোজের ধুলো দূষণ কাজের চাপ, অযন্তে ত্বক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়৷ 

ভ্যাপসা গরমে রোদের তাপে ত্বক কালচে হয়ে যাচ্ছে?  কিংবা ঘাম থেকে ত্বকে র‍্যাশ বেরোচ্ছে। ঘরোয়া উপায়েই আছে  সহজ সমাধান। গরমেও আপনার ত্বক থাকবে ঝলমলে৷ 

 খেতে হবে একটা ডিটক্স পানীয়৷ কীভাবে বানাবেন জেনে নিন।  

কী কী লাগবে? 
আধ চা চামচ জিরে 
আধ চা চামচ ধনে 
আধ চা চামচ মৌরি 
আদা কুচি 
এক চিমটে হলুদ 
২ কাপ জল
পাতিলেবুর রস 

কীভাবে বানাবেন? 
দুকাপ জল একটা পাত্র নিয়ে তার মধ্যে জিরে, ধনে, মৌরি, আদা, একচিমটে হলুদ ৫-৭ মিনিট ফুটিয়ে নিন৷ 

এবার একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিন। তার মধ্যে ৩-৪ ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে উষ্ণ গরম পান করুন। 

কী কী উপকার? 
ব্রণের সমস্যা দূর হবে 
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে 
শরীর থেকে দূষিত টক্সিন বেরিয়ে যাবে 


ভাল ফল পেতে রোজ এই পানীয়টি খেতে পারেন।