আজকাল ওয়েবডেস্ক: প্রেমময়, সুস্থ সম্পর্ক আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। অন্যদিকে বিষাক্ত সম্পর্কে থাকতে থাকতে মানুষ একটা সময় নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে। স্বাস্থ্যকর সম্পর্ক বৈধতা এবং গ্রহণযোগ্যতা দেয় । দাবি থেরাপিস্টের। শুধু তাই নয়, সুস্থ সম্পর্কের দুটো মানুষ বাইরের মানুষের কাছেও সম্মান পান। যা তাঁদের মূল্যবোধ ও বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলতে সাহায্য করে। যে কোনও সম্পর্ক একটা বড় জার্নি। সেখানে সময়ের প্রয়োজন। বিশেষ করে একে অপরকে বুঝতে জানতে অনেকটা সময় লেগে যায়। ঝগড়া, ইগোর কারণে যখন অনেক দম্পতিই হাল ছেড়ে দেন, তখন কঠিন পরিস্থিতিতে পাশে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এখানেই সম্পর্কের আসল পরীক্ষা।
১. একজন যথার্থ সঙ্গী সবসময়ই আপনি যেমন ঠিক সেভাবেই আপনাকে মেনে নেবেন। কেউ নিখুঁত নয়। তাই আপনার ভাল সবকিছুর সঙ্গে খারাপগুলোও মানিয়ে নেবে সে।
২. সুস্থ সম্পর্কের দুটো মানুষ সবসময়েই একে অপরের প্রশংসা করবেন, যেকোনও ছোট বিষয়ে।
৩. খারাপ সময়েও সঙ্গী আপনাকে মনে করিয়ে দেবে আপনি সেরা। এভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আসল সঙ্গী।
৪. সম্পর্কে যখন আপনি নিরাপদ বোধ করবেন তখনই আপনি ভাল থাকতে পারবেন। নির্ভয়ে মনের সব কথা ভাগ করে নিতে পারবেন। এভাবেই সম্পর্কে আসবে স্থায়িত্ব।